রংপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৪ ১৯:১২:৪৬
রংপুরে ট্রেনের ধাক্কায় আব্দুল করিম (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি নগরীর সাতমাথা খাসবাগ এলাকার বসিন্দা।
মঙ্গলবার (১৪ জুন) সোয়া ১১ টার দিকে নগরীর বীরভদ্র বালাটারি রেল ক্রসিংয়ের এই ঘটনা ঘটে।
রংপুর জিআরপি পুলিশের এসআই মো. মোস্তফা কামাল জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে আসছিল। ওই সময় আব্দুল করিম রেল ক্রসিং পার হচ্ছিলেন। তিনি কানে কম শোনার কারণে ট্রেনের শব্দ শুনতে পাননি। ফলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













