ডোবায় পড়ে ২ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৪ ২১:৩৩:২৬


বগুড়ার গাবতলীতে পানিতে ডুবে যমজ ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো হাসান (৬) ও হোসেন (৬)। মঙ্গলবার (১৪ জুন) জেলার গাবতলী উপজেলার বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই এলাকার মিলন সরকারের ছেলে।

জানা গেছে, দুই ভাই বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে শিশু দুইজন ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় লোকজন খুঁজতে থাকেন। পরে তাদেরকে ডোবায় ভাসতে দেখে উদ্ধার করা হয়। তাদেরকে অজ্ঞান অবস্থায় গাবতলী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিন মিঠু বলেন, ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যুও খবর পেয়েছি। বিষয়টি মর্মান্তিক।