গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৫ ১০:৩৮:৩৫


গাজীপুরের চৌরাস্তায় এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পাঁচটি ইউনিট।