ময়মনসিংহে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৬-১৭ ১৬:১৯:৪৭
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে জেলার সদর ও নান্দাইল উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে আবু বাক্কার (৪০) ও একই গ্রামের পঁচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০), নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বজ্রপাতে দুই কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি মেম্বার মো. গোলাপ হোসেন বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ওই তিন কিশোর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতকর্তা ডা. মামুনুর রশিদ মৃত ঘোষণা করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













