ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিন বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৭ ১৮:৫৭:৩৬
রানওয়েতে পানি উঠে পড়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













