বন্যায় সিলেট থেকে বিমানের লন্ডনের ফ্লাইট বাতিল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-১৮ ১৫:২৯:৫৯


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করে। বন্যার কারণে শুক্রবার দুপুর থেকে এ বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।

এ বিষয়ে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আগামী ২১ জুন পর্যন্ত সিলেট থেকে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের এ তথ্য জানানো হচ্ছে। বিমানবন্দর চালু হলে ফের ফ্লাইট শুরু হবে।

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিমানবন্দরেও। পানি ঢুকে পড়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ফ্লাইট ওঠা নামা করলেও বিকালে পানি প্রবেশ করায় কার্যক্রম বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সানবিডি/এনজে