অভিমানে ৮ম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: ২০১৬-০৩-০৩ ১১:৫৭:২৯


Narailনড়াইলের লোহাগড়ায় গতকাল বুধবার বিকালে ৮ম শ্রেনীর স্কুল ছাত্রী বর্ষা তাঁর মা’র সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

উপজেলার মঙ্গলহাটা গ্রামের প্রবাসি বালাম ভূইয়ার স্ত্রী ছেলে মেয়েদের ভালো লেখা পড়ার জন্য সম্প্রতি পৌর শহরের কুন্দশী গ্রামে আতিয়ার শিকদারের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে মেয়ের লেখাপড়া নিয়ে মায়ের সাথে বাকবিতন্ডা হয় বর্ষার। পরে সন্ধায় তার পড়ার ঘরের দরজা জানালা বন্ধ পেয়ে ছোট ভাই জানালার ফাকা দিয়ে দেখে বর্ষা গলায় ওড়না পেচিয়ে ফ্যানে সাথে ঝুলে আছে।

মাকে ডাকদিলে দ্রুত প্রতিবেশিদের সহযোগীতায় বর্ষাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে অসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারের কাছে নিহতের প্রাথমিক সুরতহাল সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, লাশের গলায় দাগ আছে এবং হাসপাতালে আনার পূর্বেই সে মারা গিয়েছে।

সানবিডি/ঢাকা/খায়রুল/এসএস