খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি, সহায়তায় সেনাবাহিনী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২০ ২২:০৪:৪০


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২০ গ্রামের ১ হাজারের বেশী পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। মেরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ৪৫টি পরিবার। ত্রাণ সহায়তা নিয়ে পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষনে মাইনী নদীর উজানের ঢলে এসব গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখনো থেমে থেমে চলছে বর্ষণ। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতির আশংকা দেখা দিয়েছে।

মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন সেতু ও পয়েন্ট ডুবে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মেরুং বাজারসহ আশপাশের বিভিন্ন হাট বাজারে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে হাট বাজার। পানিবন্দী পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন।

সোমবার (২০ জুন) দুপুরে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।