ট্রাকচাপায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২১ ১১:০৬:৫৭


রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের আফজালের ছেলে শফিকুল ইসলাম (২৫) ও একই গ্রামের ইমন মিয়া (৩০)।

এ ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই দুইজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে তালিমগঞ্জ বাজারে রংপুরগামী একটি পণ্যবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

সানবিডি/এনজে