নবনির্বাচিত দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২১ ১৭:৪৪:৩৯
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
দুই কাউন্সিলর ব্যক্তিরা হলেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা একরাম হোসেন বাবু এবং ১নং ওয়ার্ডের কাউন্সিলর জামায়াত নেতা গোলাম কিবরিয়া।
জানা গেছে, ২০২১ কুমিল্লার কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করার মামলায় হাজির হয়ে আজ আজ জামিন আবেদন করেন একরাম হোসেন বাবু ও গোলাম কিবরিয়া। এ সময় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে একই মামলায় বিএনপি জামায়াতের আরও ৬ নেতাকর্মীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন, বিএনপি নেতা রাসেল মিয়া, জামায়াত নেতা আমির ফয়েজী, মফিজুল ইসলাম, বিএনপি নেতা মান্নান মিয়া, নজীর আহমদ ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













