ট্রাকচাপায় লেগুনার ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২১ ২১:৫০:৪২


রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের চাপায় লেগুনার দুই আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (২১ জুন) দুপুরে ঢাকা-রাজশাহী মহসড়কের ঘোষপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

পবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ মোফাক্কারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লেগুনাচালক মো. শামসুজ্জামান ও যাত্রী চারঘাট উপজেলা সদরের থানাপাড়া গ্রামের রাশেদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নাটোর থেকে একটি ট্রাক রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লেগুনাকে এটি চাপা দেয়। এতে লেগুনার যাত্রী শামসুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চালক রাশেদুলের মৃত্যু হয়।