গাজীপুরের ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২২ ০৯:৪৭:৩৪


ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কোনাবাড়ির ঝুটের গুদামের আগুন।

কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার ওই গুদামের আগুন বুধবার সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে হামিম খানের ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের ইসমাইল হোসেনের গুদামে।

কাশিমপুর মিনি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজ ইসলাম বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে ডিবিএলের একটি ইউনিট কাজ শুরু করে। পরে জয়দেবপুরের দুটি ও কালিয়াকৈরের দুটি ইউনিট যোগ দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

এএ