কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৩ ১৫:১৪:২৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজলোর খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) রোমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন, মাচালং মন্দরিপাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুখর চাকমা (৩২) ও রুপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রবিকস চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার (২২ জুন) মাচালং ও রুপকারী ইউনয়িনরে গোলাছড়ি এলাকায় বন্যায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে যান চিরজ্যোতি চাকমা ও সুখর চাকমা। তবে মাছ ধরার একপর্যায়ে কাচালং নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হয় ওই দুজন।
এদিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার (২২ জুন) সারাদিন খোঁজাখুঁজির পরও তাদের উদ্ধার করতে পারেনি। তবে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রুপকারী বিজয়ঘাট এলাকায় সুখর ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতির মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের মরদহে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার মরদেহ বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













