কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৪ ১১:৩৪:০৭
সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখালে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- এমরাজ মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৫)। আহতরা হলেন সালমান (৯), সাবিয়া (৮), বীর মুক্তিযোদ্ধা কান্দর আলী (৮১) ও চালক নজরুল ইসলাম।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













