‘বিএনপি চেয়ারপারসন পদে অনেকেই আগ্রহী ছিলেন’
আপডেট: ২০১৬-০৩-০৪ ১৯:৫০:২৯
সম্মেলনের আগে চোরাপথে নেতা ঠিক করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি সম্মেলনের আগেই চোরাপথে এবং অগণতান্ত্রিক উপায়ে দলের চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত করেছে।
তিনি বলেন, রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের পরে। কিন্তু বিএনপির ক্ষেত্রে হয়েছে তার উল্টো। আসলে কাউন্সিলে বেগম জিয়া ও তারেক রহমান তৃণমূলের বিক্ষোভের মুখে পরতে পারে এ ভয় থেকেই তড়িঘড়ি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, শুনেছি জিয়াউর রহমানের পরিবারের সদস্যসহ অনেকেই চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কেনার জন্য আগ্রহী ছিল।কিন্ত তাদের হুমকি-ধামকি দেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার পরে তারা সেখানে সম্মেলন করছে না। কারণ সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ-জনতার সমাবেশ ঘটাতে হয়।কিন্তু বিএনপির সে ক্ষমতা নাই বিধায় তার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সম্মেলন করছে।
সাম্প্রতিক সময়ে দেশে শিশুহত্যায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক সংহতি খুব বেশি প্রয়োজন। সুশীল সমাজকে বলবো সরকারের পান থেকে চুন খসলে আপনারা সমালোচনা করেন, বিবৃতি প্রদান করেন। এখন শিশু হত্যার বিরুদ্ধে আপনারা নিশ্চুপ কেন?
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














