ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৬ ১৯:৫৯:০৮
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলবাহী (মালগাড়ি) ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হয়েছে। ফলে শহরের ভেতরে যান চলাচল বন্ধ হয়েছে।
রোববার (২৬ জুন) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মের ২ নম্বর লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় ঢোকার পথে পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি জানান, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও সমস্যা হবে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













