বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৬ ২০:৪৩:৩৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) দুপুরে জগন্নাথপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঁঠাল ব্যবসায়ী আতা মিয়া (৪০) জগন্নাথপুর পৌর এলাকার নোওয়াহাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর কাঁঠালবাজারে বন্যার পানি ওঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারণে ত্রিপল টানাতে গিয়ে জগন্নাথপুর গ্রামের ইউনুস আলীর ছেলে আতা মিয়া (৪০) অসাবধানবশত ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













