পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, আশঙ্কাজনক ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৬ ২১:০৭:১৫
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন মারাত্মক আহত হয়েছেন। রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে পদ্মা সেতুর কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













