বন্যাদুর্গতরা ভিক্ষা চায় না, মালিকানার হিসাব চায়: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৬ ২২:১৫:৩৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ত্রাণ না পেয়ে বন্যাদুর্গত মানুষ অর্ধাহার, অনাহারে মানবেতর অবস্থায় দিনযাপন করছে। বুভুক্ষু মানুষ সরকারের কাছ থেকে ভিক্ষা চায় না, মালিকানার হিস্যা চায়, হিসাব চায়।
কিশোরগঞ্জ জেলার বন্যাকবলিত হাওর অঞ্চল পরিদর্শন ও ইটনা উপজেলা সদর ও ধনপুর ইউনিয়নে মানুষের মাঝে রোববার (২৬ জুন) দুপুরে ত্রাণ বিতরণকালে এক সমাবেশে বক্তব্যে এ কথা বলেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ত্রাণের অভাবে মানুষ যখন দিশেহারা, সরকার তখন সেতু উদ্বোধনের নামে উৎসব করছে। আওয়ামী লীগ জনগণের টাকা দুর্নীতি লুটপাট করে ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
মির্জা আব্বাস বলেন, একজন ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য হাওরের ভেতর দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে ঢলের পানি নামতে পারছে না। পদ্মা সেতু উদ্বোধনের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হচ্ছে। জনগণের সরকার হলে জনগণের দুঃসময়ে এসব করত না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













