বনশ্রীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৭ ১৫:২০:৪৫


 

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ জুন) সকাল পৌনে ১১ টায় রক্সি স্যান্ডেল নােমে ওই প্রতিষ্ঠানের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১১টি ইউনিট।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সকাল ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানাটির টিনশেড গুদামে আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

সানবিডি/এনজে