বিমানবন্দরের রানওয়েতে যুবকের মরদেহ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৮ ১৯:০৪:০৫
কক্সবাজার বিমানবন্দরের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে রানওয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে টিশার্ট ও প্যান্ট ছিল।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাতনামা পরিচয় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত কিছু বলা যাচ্ছে না ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়ের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













