১ জুলাই থেকে পোস্তাগোলা ব্রিজে টোল আদায় বন্ধ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৯ ১২:৩৫:৫৯
সড়ক ও জনপথ বিভাগ হাইকোর্টকে জানিয়েছে আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল আদায় করা হবে না ।
আজ বুধবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।
এ বিষয়ে ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান জানান, মঙ্গলবার (২৮ জুন) এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ প্রতিবেদন দাখিল করেছেন। এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য বৃহস্পতিবার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে। এখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল আদায় করা হবে, তার আলোকে এসব সেতুতে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন সরকার। কারণ টোল নেওয়া হবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে হবে। এ বিষয়টি হাইকোর্টে একজন আইনজীবী মঙ্গলবার (২৮ জুন) উপস্থাপন করেন। তারপর এ বিষয়ে আদেশের জন্য রয়েছে।
অন্যদিকে, দেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল দিতে হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













