গোপালগঞ্জে বিষধর সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-২৯ ১৩:১৯:২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিষধর সাপের কামড়ে শাহাদাৎ শেখ (৩০) নামে এক প্রেস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহাদাৎ শেখ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া দক্ষিণপাড়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি কাশিয়ানী বাজারে আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক।
নিহতের চাচাতো ভাই শেখ তারিকুল ইসলাম সুমন জানান, মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় শাহাদৎকে বিষধর সাপে কামড়ায়। রাতেই তাকে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে টিকা না থাকায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













