ডোবা থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৯ ১৬:৫২:২৮
পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মিম আক্তার গলাচিপার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুহরী গ্রামের মো. হুমায়ুন শিকদারের মেয়ে এবং সিকি সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার জানায়, রোববার সকালে মিম নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে মিমকে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয় গলাচিপা থানার ওসি এমআর সওকাত আনোয়ার বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মারা যাওয়ার কারণ সম্পর্কে জানা যাবে।
তিনি আরও বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার কোনো লক্ষণ নেই। কারণ সে সাঁতার জানে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













