যশোরে যুবক গুলিবিদ্ধ

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৩:২২:৪৭


gun-shot 1যশোরের ঝিকরগাছার লিটন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা বাজারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ লিটন যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার জানান, লিটনের পিঠের ডান পাশে গুলি লেগেছে।

সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ লিটন জানান, তিনি ঝিকরগাছা শহরের ফলপট্টিতে দাঁড়িয়ে ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে সন্ত্রাসী টোকন ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে চলে যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহম্মদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় কেউ আটকও হয়নি।