সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি 

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১২:২৩:২৭


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল থেকে ধীরগতিতে পানি নামছে। তবে বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সুরমা, বৌলাই যাদুকাটা, চলতি রক্তিসহ জেলার প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে শহরের নিম্নাঞ্চল শান্তিবাগ, সুলতানপুর, পাঠানবাড়ি কালিপুরসহ বেশকিছু আবাসিক এলাকায় বানের পানি আছে।

এদিকে দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে সামরিক বেসামরিক সংস্থা। অনেক বানভাসির বসতঘর ক্ষতিগ্রস্ত ঘরে পানি থাকায় তারা এখনও আশ্রয়কেন্দ্রে বাস করছেন।

এনজে