ইন্ট্রাকোর ইজিএম ২৩ আগস্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৪ ১১:১৯:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পাঁচ সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনে কনভার্টিবল বন্ডের মাধ্যমে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করারও সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোকে একীভুতকরণ এবং বন্ড ইস্যুর সিদ্ধান্তের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে প্রতিষ্ঠানটিকে। এরই লক্ষ্যে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে আগামী ২৩ আগস্ট সকাল সাড়ে ১১টায়। ডিজিটাল প্ল্যাটফরমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














