‘দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব’ সাতক্ষীরায় অধিকার ও জীবিকায়ন মেলার উদ্বোধন কালে ডিসি

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ২২:০৯:২৪


05.3.16বর্তমান সমাজে জীবন মান উন্নয়ন করতে হলে দক্ষতা বৃদ্ধি করতে হবে। কেননা দক্ষতাই পারে মানুষকে সঠিক স্থানে পৌছে দিতে। সমাজের যে কাজই করা হোক না কেন তার পেছনে দক্ষতা অতি দরকারী। বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল দেশ গড়তে দক্ষতা বৃদ্ধির বিকল্প কল্পনা করা অসম্ভব। কৃষি,মৎস্য,হস্তকুঠির,খামার যাই করেন না কেন সফল হতে হলে একমাত্র প্রয়োজন কর্মদক্ষতা। আর দক্ষতা পারে সঠিক সময়ে সঠিক অধিকার আদায় করতে।

দেবহাটায় ৩ দিন ব্যাপী দেবহাটায় অধিকার ও জীবিকায়ন মেলা-২০১৬ শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন এসব কথা বলেন তিনি।

শনিবার বেসরকারি সংস্থা আইডিয়ালের আয়োজনে পারুলিয়াস্থ আইডিয়াল চত্বরে অধিকার ও জীবিকায়ন মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে আইডিয়ালের নির্বাহী পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল অদুদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ শশাংক কুমার মন্ডল, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ মোর্শেদ, নবাগত নির্বাচন অফিসার আবু দাউদ, আইডিয়ালের সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সন্ধা সাড়ে ৬ টায় বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় কৃষি ভিত্তিক পট গান, রাত্র সাড়ে ৮টায় কেতন লোক নাট্যদল আইডিয়ালের পরিচালনায় কৃষি ভিত্তিক নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত্র সাড়ে ৯টা পর্যন্ত ৩দিন ব্যাপি মেলার চলবে বলে জানা গেছে। আগামী ৭মার্চ সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলার সমাপ্তি ঘটবে।

সানবিডি/ঢাকা/রাআ