আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৫:২৭:২৮
বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ বুধবার সকাল ৯টার দিকে আমরাগাছিয়া বাজারের আল-আমিনের তেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আগুন দ্রুত পাশের একটি চালের গুদামসহ আশপাশের দোকানে ছড়িয়ে পরে।
এতে নয়টি দোকান পুড়ে প্রাথমিকভাবে আড়াই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা দাবি করেন।
ক্ষতিগ্রস্থ দোকান ও ঘর মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বরগুনা, আমতলী ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে মোট নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ এবং কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













