ঢাকা মহানগর কৃষকলীগ উত্তরের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত
আপডেট: ২০১৬-০৩-০৬ ২১:২৪:৩৩
ঢাকা মহানগর উত্তরের ব্যবস্থাপনায় উত্তরা জোনের ৪টি থানার (উত্তরা পশ্চিম, উত্তরা র্পূব, উত্তরখান, দক্ষিনখান) যৌথ ত্রিবার্ষিক সম্মেলন গত শনিবার রাজধানীর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট মন্ত্রী এড. সাহারা খাতুন এম পি। ঢাকা মহানগর কৃষকলীগ উত্তরের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী এড. সামসুল হক টুকু এম পি, বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এড. গাজী জসীম উদ্দিন প্রমুখ।
এর আগে সম্মেলন উদ্ধোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারন সম্পাদক এড. খোন্দকার শামসুল হক রেজা।
সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা কে এস আই আরেফিন সিদ্দিককে ঢাকা মহানগর কৃষকলীগের (উঃ) উত্তরা পশ্চিম থানার সভাপতি, সাধারণ সম্পাদক খালেদ মোশারফ পলাশ, র্পূব থানার সভাপতি নাজমুল কবির শ্যামল এবং সাধারন সম্পাদক জামাল হোসেন লাবুকে অনুমোদন দেয়া হয়। সভা শেষ দেশের বরেণ্য শিল্পীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর সাংকৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














