জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৬ ১২:২৯:৩০
জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করায় ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাট স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব তিলকপুর রেল স্টেশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৬ জুলাই) ভোর ৫টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
আক্কেলপুর স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন জানান, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১২ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













