ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মা-ছেলের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৬ ১২:৩৭:১০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













