হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৬ ১৩:০৫:২৮
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক দুই দিন ছুটিসহ টানা ৮ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ও সাপ্তাহিক দুই দিন ছুটিসহ ৮ দিন বন্ধের পর ভারত থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে।
ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আবার আনলোড করে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













