যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলিতে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৭-১৮ ০৯:৩৭:৪০
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এতথ্য জানা যায়।
এদিকে পুলিশ জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় গ্রিনউড পার্ক শপিংমলের ফুডকোর্টে এ ঘটনা ঘটে।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, আজ সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি। গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারী গুলিতে নিহত হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














