পদ্মা সেতুতে সিলিন্ডার বোঝাই পিকআপ উল্টে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৮ ০৯:৫৯:৫৮
মুন্সীগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই মিনি ট্রাক উল্টে কাউসার (৩০) ও রাজু (৪০) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকের পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা শরিয়তপুর জেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী, শিশু ও পিকআপ চালক। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, রোববার রাতে মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিয়ারের সামনে পিকআপ ভ্যান দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













