বরিশালে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২০ ১৪:০০:০২
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
আজ বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বাকেরগঞ্জে দুর্ঘটনায় নারীসহ পাঁচ জন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













