বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-২১ ১৪:২০:০৪
ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে মাইক্রোবাস ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল একটি মাইক্রোবাস। ওদিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মোল্লা ট্রাভেলস-এর একটি বাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পিছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এসময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোর একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে আরো তিনজনের মৃত্যু হয়। তবে যাত্রীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি) আলী আর্শাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এছাড়া ৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













