বেলুচিস্তানে ভারী বৃষ্টিপাতে ১১১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৮ ১৮:০১:৪০
পাকিস্তানের বেলুচিস্তানে ভারী বৃষ্টিপাতে এ পর্যন্ত ১১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওই অঞ্চলের হাজার হাজার বাড়ি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বেলুচিস্তানের চিফ সেক্রেটারি আবদুল আজাই আকিলি সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১১ জনের প্রাণহানি ঘটেছে। প্রদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ছয় হাজার ৭৭টি বাড়ি পুরোপুরি ‘ধ্বংস’ হয়ে গেছে এবং ১০ হাজারের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এসব শুধু সরকারি পরিসখ্যান।
বেলুচিস্তানের চিফ সেক্রেটারি বলেন, বৃষ্টির কারণে বেলুচিস্তানের ১০ জেলা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত কেছ নদী বিপদসীমার বাইরে এখনো যায়নি।
তিনি আরও জানান, পাকিস্তান সেনাবাহিনী, সিভিল প্রশাসন উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














