বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১

প্রকাশ: ২০১৬-০৩-০৯ ১১:০৫:৩৮


Sagarকক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজনকে  জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরেরর নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনার খবর পেয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি দল ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত।   তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল।

পথে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই বিমানটির এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। ওই বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেয়ার কাজ করত বলে জানান তিনি।

সানবিডি/ঢাকা/এসএস