কবর থেকে ২০ কঙ্কাল চুরি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-৩০ ১৬:১৫:৫৪
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ২০টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে দুর্বৃত্তরা কবর খুড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
শনিবার (৩০ জুলাই) সকালে পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানের বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে সেখানে।
স্থানীয়রা জানান, রাতে পুরাতন কবর থেকে কে বা কারা কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন। তোয়ালে ও টাউজারসহ অনেকগুলো পোশাক পড়ে আছে আর কবরগুলোর বেড়া ভাঙা। ভেতরে গিয়ে দেখি ২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমি গোরস্থান পরিদর্শনে আছি। আসলে কী হয়েছে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













