বিশ্বে আরও ১১৫৪ জনের প্রাণ ঝরে গেল করোনায়
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৭-৩১ ০৯:৩৯:৫৭
বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৫৯ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৮ হাজার ৭৫১ জনের। আর করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২২৬ জনে। এছাড়া ৫৫ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৭৫৮ জন করোনা থেকে সেরে উঠেছেন।
আজ রোববার (৩১ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৯৩৮ জন। আর মারা গেছেন ১৩০ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৫৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ৪৫১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৫৩৭ জনের।
দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, মেক্সিকো, নিউজিল্যান্ড ও তাইওয়ান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














