পাবনায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৭:০৪:৪১
পাবনার চাটমোহরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)৷
ফৈলজানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু বলেন, ‘দুই কৃষক ছাইকোলা বিলে পাট কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।’
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













