প্রাণঘাতি করোনায় বিশ্বে আরও ৮১৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০১ ০৯:৩৮:২৩
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হেয়ে বিশ্বে গত ২৪ ঘন্টায় আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ২৫৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৫ হাজার ১৬৭ জন।
আজ সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৯ হাজার ৮৩৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ২৩ লাখ ২৯ হাজার ৫৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ১২ হাজার ৯৬০ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১ জন। এ সময়ে সবচেয়ে বেশি ১০৯ জন মারা গেছেন মেক্সিকোতে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














