৩ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০১ ১১:৫৮:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো : বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাটা সু এবং সাউথবাংলা এগ্রেকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৮ শতাংশ নগদ, বাটা সু ২৫ শতাংশ নগদ এবং সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস