মধ্যপ্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০১ ১৮:১২:০০


ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) দুপুরের পর জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে।

পুলিশ জানায়, নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালের এ অগ্নিকাণ্ডে পাঁচ রোগী ও হাসপাতালের তিন কর্মী নিহত হন। এ ছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এম জি