মতিন স্পিনিংয়ের স্পেশাল ইয়ার্ন ইউনিটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০১ ১৯:২৭:৩৭


স্পেশাল ইয়ার্ন ইউনিট উদ্বোধনের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস্ পিএলসি। সোমবার (১ আগস্ট) গাজীপুরের কাশিমপুরে তাদের এ স্পেশাল ইয়ার্ন ইউনিট উদ্বোধন করা হয়।

ক্রমবর্ধমান স্পেশাল ইয়ার্ন-এর চাহিদা মেটাতে প্রতিদিন ১০ টন স্পেশাল ইয়ার্ন উৎপাদন করবে এই নতুন ইউনিটটি। ১০ টন উৎপাদন ক্ষমতা সহ বর্তমানে মতিন স্পিনিং মিলস্ এর মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৬১ টনে।

উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, পরিচালক এম এ কাদের,  শামসুল হাসান, ব্যারিস্টার, ইনডিপেনডেন্ট ডিরেক্টর এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

মতিন স্পিনিং মিলস্ পিএলসি-এর এই স্পেশাল ইয়ার্ন ইউনিটটি হবে বাংলাদেশের সবচেয়ে আধুনিক স্পিনিং মিলগুলোর মধ্যে একটি; যেখানে রিটার – সুইজারল্যান্ড, টয়োটা এবং মুরাতা – জাপান, লুওয়া – সুইজারল্যান্ড ইত্যাদি মেশিনারিজ রয়েছে।

এএ