বিশ্বে আরও ১২৫৯ জনের প্রাণ ঝরে গেল করোনায়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০২ ০৯:০৯:৩৮
বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২১ হাজার ৫৮৭ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৫৮ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৯৩২ জন।
আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৯৬ হাজার ৮১২ জনের। এসময় দেশটিতে ৭৮ জন মারা গেছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














