প্রাণঘাতি করোনায় বিশ্বে আরও ১৭২৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৩ ০৯:১৪:০৮
বিশ্বে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ২২৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮৭ হাজার ৭৮২ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২৪ হাজার ৩২৪ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৫৮ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৪৬ লাখ ১২ হাজার ৫৭৯ জন।
আজ বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৩৬৩ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ১০ লাখ ৫৫ হাজার ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৭০২ জনের।
একদিনে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জনের। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৫০০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৯ জন মারা গেছেন। এ নিয়ে জাপানে মোট ৩২ হাজার ৬৯৪ জনের মৃত্যু হলো।
মৃত্যুর তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে ২৭১ জনের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৬৩ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩৩ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২৮ জন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














