খায়রুল আলম চৌধুরী এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৮-০৩ ১৬:৩৭:৫৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খায়রুল আলম চৌধুরী এর আগে কোম্পানির পরিচালক ছিলেন। ২০০১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন থেকে স্নাতক এবং ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন খায়রুল আলম চৌধুরী। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি হিসেবে কাজ করছেন তিনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














