চীনে কিন্ডারগার্টেনে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১৫:৫০:২১


চীনের এক কিন্ডারগার্টেনে গ্যাংস্টারের ছুরি হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। বুধবার (৩ আগস্ট) জিয়াংজি প্রদেশে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল আনুমানিক ১০ টায় এক গ্যাংস্টার টুপি ও মাস্ক পরে আনফু কাউন্টির প্রাইভেট কিন্ডারগার্টেনে হামলা চালায়। ৪৮ বছর বয়সী ওই সন্দেহভাজনকারী হামলাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারী গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

দেশটির সামাজিক মাধ্যম উইবোতে প্রকাশিত এক ভিডিওতে, এক পুলিশ কর্মকর্তাকে এক শিশুকে কোলে নিয়ে এ্যাম্বুলেন্সের দিকে যেতে দেখা গেছে। হামলায় হতাহতদের বয়স এখনো জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি